ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
তুরাগ নদে বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ
গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর-টঙ্গী সংযোগস্থলে তুরাগ নদে বেইলি ব্রিজ পুনঃনির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে কয়েকশ’ বিক্ষুব্ধ ব্যবসায়ী ও সাধারণ মানুষ টঙ্গী বাজারে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা তুরাগ নদে অতিদ্রুত নতুন বেইলি ব্রিজ নির্মাণের জোর দাবি জানান।
বিক্ষোভে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, বিএনপি নেতা সালাহ উদ্দিন সরকার, পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, জসিম উদ্দিন বাট, রাশেদুল ইসলাম কিরণ, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, সরকার শাহনূর ইসলাম রনি, আমিনুল ইসলাম লিটু, আব্দুস সাত্তার, ইসমাইল হোসেন, মুকুলসহ আরও অনেকে। এছাড়াও টঙ্গী, উত্তরা, আব্দুল্লাহপুর ও কামারপাড়ার বহু বাসিন্দা বিক্ষোভে যোগ দেন।
বিক্ষোভকারীরা জানান, টঙ্গী বাজার-আব্দুল্লাহপুর সংযোগস্থলে তুরাগ নদীর উপর নির্মিত পুরোনো বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে লাখো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ছিল। টঙ্গী বাজারও এই অঞ্চলের সবচেয়ে বড় বাজার হিসেবে পরিচিত, যেখানে প্রায় ২৫ হাজার দোকান রয়েছে এবং প্রতিদিন লাখো মানুষ কেনাকাটা করতে আসেন।
তারা অভিযোগ করেন, বিআরটি প্রকল্পের উড়াল সড়ক চালু হওয়ার পর মহাসড়কের পশ্চিম পাশের পুরোনো বেইলি ব্রিজটি ভেঙে ফেলে কর্তৃপক্ষ। এর ফলে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। উড়াল সড়কে রিকশা ও ভ্যান চলাচল করতে না পারায় নিত্যপ্রয়োজনীয় মালামাল বহনে সমস্যার সম্মুখীন হচ্ছেন সবাই।
বিক্ষোভকারীরা সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে তুরাগ নদে একটি নতুন বেইলি ব্রিজ নির্মাণের দাবি জানান, যাতে করে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয় এবং ব্যবসা-বাণিজ্যে গতি ফিরে আসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে