ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
গ্রেপ্তার হওয়ার পর যা বললেন তৌহিদ আফ্রিদি
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি।
রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল শহরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকায় নেওয়া হয়।
এ সময়ের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে আফ্রিদিকে বলতে শোনা যায়, “আমি শুধু ভয় পাচ্ছি, আমার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।”
ভিডিওতে আরেকজন জানতে চাইলে এটি ভাড়া বাসা কি না, জবাবে তিনি জানান, “এটা আমার দাদার বাড়ি। বাবা গ্রেপ্তার হওয়ার পর দাদার কবর জিয়ারত করতে এসেছি।”
সবাইকে আশ্বস্ত করে তিনি আরও বলেন, “আমি পালাবো না। কোরআনের কসম, আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন ছেলে, তা সবাই জানে।”
গ্রেপ্তারের পর গাড়িতে ওঠার সময় তিনি প্রশ্ন করেন, “আমরা ডিবিতে যাচ্ছি না?” পাশ থেকে তখন সংশোধন করে বলা হয়, “সিআইডি।”
সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন জানান, রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ঢাকার মামলায় সিআইডি অভিযানে নামে। এসময় কোতোয়ালি থানা পুলিশ সহায়তা করলেও মামলার বিস্তারিত তারা জানেন না। গ্রেপ্তারের পর রাতেই আফ্রিদিকে ঢাকায় নেওয়া হয়।
জানা গেছে, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি আসামি। গত বছরের ১ সেপ্টেম্বর মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। এতে আফ্রিদি ও তার বাবা, মাইটিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ ২৫ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে।
এর আগে, গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। যাত্রাবাড়ীর আসাদুল হক বাবু হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)