ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
শেয়ারবাজারের এক শ্রেণির অসাধু ব্যক্তি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইড) নাম, ঠিকানা ও লোগো ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রতারণা চালাচ্ছে। ডিএসই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিনব কৌশলে এসব প্রতারণামূলক কার্যক্রম বিনিয়োগকারীদের ঝুঁকির মধ্যে ফেলছে।
এ বিষয়ে ডিএসই রেগুলেটর, সব ব্রোকারেজ হাউস, সিডিবিএল, ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে। পাশাপাশি, বিনিয়োগকারীদের সতর্ক করতে ডিএসই ওয়েবসাইটে ব্যানারও প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে ক্ষিলক্ষেত থানায় অভিযোগ করা হয়েছে এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত কার্যক্রম চলছে।
ডিএসই স্পষ্ট করেছে, শেয়ার বা সিকিউরিটিজ লেনদেনের একমাত্র বৈধ মাধ্যম হলো ডিএসই ও সিএসই অনুমোদিত ব্রোকারেজ হাউস এবং ডিএসই মোবাইল অ্যাপ। অতিরিক্ত মুনাফার লোভ দেখানো কোনো প্রস্তাবই বৈধ নয়। তাই বিনিয়োগকারীদের প্রতি অনুরোধ—প্রতারণার ফাঁদে না পড়ে সচেতনভাবে বিনিয়োগ করুন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে