ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
গ্রুপ পর্বেই বিদায় নিল বাংলাদেশ
টি-টোয়েন্টি টপ অ্যান্ড সিরিজে নিজেদের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে দুটি জয় পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তাই সেমিফাইনালে যেতে হলে আজকের ম্যাচে জয়ের পাশাপাশি নেট রানরেটের জটিল সমীকরণও মেলাতে হতো। তবে নুরুল হাসান সোহানের দল তা করতে ব্যর্থ হয়। গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ৭ উইকেটে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশকে।
সেমিফাইনালে জায়গা পেতে হলে বড় ব্যবধানে জয় প্রয়োজন ছিল বাংলাদেশ ‘এ’ দলের। সে লক্ষ্যেই টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে জিসান আলমের ৩৮ বলে ৫০, আফিফ হোসেনের অপরাজিত ২৩ বলে ৪৯ এবং ইয়াসির রাব্বীর অপরাজিত ১৫ বলে ২৫ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে তোলে ১৭৫ রান।
কিন্তু রান তাড়ায় স্ট্রাইকার্সের ওপেনাররা শুরু থেকেই আধিপত্য দেখান। মাত্র ১২ ওভারেই স্কোরবোর্ডে যোগ করেন ১২৩ রান। শেষ পর্যন্ত ম্যাকেঞ্জি হার্ভের ঝড়ো ব্যাটিংয়ে (৫৩ বলে অপরাজিত ১০২) ৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় বিগ ব্যাশ ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশের বোলারদের মধ্যে সাইফ হাসান ৩ ওভারে ২৮ রান দিয়ে নেন ২ উইকেট এবং মৃত্যুঞ্জয় চৌধুরী ৩২ রানে শিকার করেন ১ উইকেট।
৬ ম্যাচে ২ জয় নিয়েই আসর শেষ করতো হলো বাংলাদেশ 'এ' দলকে।
সংক্ষিপ্ত স্কোর- বাংলাদেশ 'এ'- ১৭৫/৪ (২০ ওভার) (জিসান ৫০, নাইম ১৫, সাইফ ১৫, আফিফ ৪৯*, ইয়াসির ২৫*)
অ্যাডিলেইড স্ট্রাইকার্স- ১৭৯/৩ (১৮.১ ওভার) (হারভে ১০০*, উইন্টার ৩৫, হ্যারি ২৫*, সাইফ ৩/২৮. মৃত্যুঞ্জয় ১/৩২)
ফলাফল: অ্যাডিলেড স্ট্রাইকার্স ৭ উইকেটে জয়ী
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে