ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
২০১৮ সালের নির্বাচনের কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছি: ডিএমপি কমিশনার
আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সুন্দর ও সুষ্ঠু হয়, সেজন্য পুলিশ এখন থেকে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। পাশাপাশি ২০১৮ সালের নির্বাচনের কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছে।
শুক্রবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণার অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য পুলিশ ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে।
শেখ সাজ্জাত আলী বলেন, ২০১৮ সালের নির্বাচনে পুলিশ কলঙ্কিত হয়েছিল। সেই কলঙ্ক মোচনের জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। এ ক্ষেত্রে সাংবাদিকদের সাহায্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডিএমপি কমিশনার বলেন, সর্বজনগ্রাহ্য ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হবে, যা দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে। এটি আমাদের দেশে অতিব জরুরি।
তিনি বলেন, গত ৫ আগস্টের পর পুলিশের মনোবল ভেঙে পড়েছিল, তবে সম্মিলিত প্রচেষ্টায় তা পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রাব সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এমএম বাদশা। ডিএমপি কমিশনার ক্র্যাব সদস্যদের কৃতি সন্তানদের মাঝে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ক্রেস্ট বিতরণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি