ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ডিএসই-তে লেনদেনের শীর্ষ ৭ কোম্পানি
বিদায়ী সপ্তাহে (১৭-২১ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে শীর্ষ অবস্থানে উঠেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। সাপ্তাহিক বাজার পর্যালোচনা অনুযায়ী, সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ৩৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৩.৭১ শতাংশ।
লেনদেনের শীর্ষ দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, যার প্রতিদিনের গড় লেনদেন দাঁড়িয়েছে ২৭ কোটি ৭০ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩.০৫ শতাংশ।
তৃতীয় স্থানে অবস্থান করছে ওরিয়ন ইনফিউশন, সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৩ লাখ টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ২.৬৯ শতাংশ।
এ ছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে আরও কয়েকটি কোম্পানি। এর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে সিটি ব্যাংকের ২৩ কোটি ৭৫ লাখ টাকা, বিচ হ্যাচারির ২০ কোটি ১৮ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৮ কোটি ৯৩ লাখ টাকা, সোনালী পেপারের ১৫ কোটি ৩২ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১৫ কোটি ১৭ লাখ টাকা, টেকনো ড্রাগের ১৩ কোটি ৮৭ লাখ টাকা এবং ডমিনেজ স্টিলের ১৩ কোটি ৯ লাখ টাকা।
বিশ্লেষকদের মতে, শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর লেনদেন বৃদ্ধি বাজারে তারল্য প্রবাহ বাড়াতে সহায়তা করেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা কিছুটা ফিরছে, যা ভবিষ্যতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, বাজারসংশ্লিষ্টরা আশা করছেন, বড় মূলধনী ও ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোর সক্রিয় অংশগ্রহণ অব্যাহত থাকলে শেয়ারবাজার স্থিতিশীল থাকবে। এতে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীরা টেকসই মুনাফার সুযোগ পাবেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি