ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
রাজস্ব নীতি সংশোধন খসড়ায় অনুমোদন
জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগ করে—রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা—জারি করা অধ্যাদেশের সংশোধনী উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে।
আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশটির সংশোধনী চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এনবিআরের দুটি নতুন ইউনিটের প্রধান বাছাই করা হবে যোগ্যতা, অভিজ্ঞতা ও ন্যায্যতার ভিত্তিতে। প্রয়োজনে যেকোনো ক্যাডার থেকেই নিয়োগ দেওয়া যাবে।
রাজস্ব আহরণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতি আনার লক্ষ্যে চলতি বছরের ১২ মে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫’ জারি করা হয়। এরপর এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে সংশোধনের সুপারিশ করা হয়।
গত ২৯ জুন গঠিত উপদেষ্টা পরিষদ কমিটি সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে অধ্যাদেশের কিছু ধারা সংশোধন ও সংযোজনের প্রস্তাব দেয়। অর্থ উপদেষ্টার নির্দেশে এসব সুপারিশের আলোকে সংশোধনীর খসড়া চূড়ান্ত করা হয় এবং আজ তা অনুমোদন পেল।
ব্রিফিংয়ে উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?