ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ডাকসু নির্বাচন ঘিরে ভোটারদের ৩ পরামর্শ দিলেন মির্জা গালিব
আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে ইতিমধ্যে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে। এ সময় ভোটারদের জন্য তিনটি পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ঢাবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মির্জা গালিব।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব পরামর্শ তুলে ধরেন।
পাঠকদের জন্য মির্জা গালিবের সেই পোস্টটি নিচে তুলে ধরা হলো-
ডাকসু নির্বাচন সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা আনন্দঘন পরিবেশ চলছে। আশা করি, শেষ পর্যন্ত এই সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে।
ডাকসু নিয়ে আমার আলমা মাটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রছাত্রী ভাই-বোনদের প্রতি কয়েকটা কথা:
এক. যারা ঠিকঠাক মতো পড়াশোনা না করে বছরের পর বছর ক্যাম্পাসে পড়ে থাকে শুধু রাজনীতি করার জন্য — তাদেরকে ভোট দিয়েন না প্লিজ। তারা নিজের জীবনের ভবিষ্যৎও জানে না আর অন্য কারোটা গড়ার কাজেও নেতৃত্ব দিতে পারবে না।
দুই. যারা পাঁচ মিনিট কথা বললেও কথা শুরু করে অমুক-তমুক নেতার নাম স্মরণ করে — তারা যদি এই অভ্যাস না বদলায় তাহলে তাদেরকেও ভোট দিয়েন না। যে মাথার ওপর থাকা জনৈক নেতার নাম ছাড়া কথা বলতে পারে না, সে কোনো দিনও স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবে না। তার নিয়তিই হলো আরেকজনের কথা শুনে চলা, আরেকজনের উদ্দেশ্য সার্ভ করা।
তিন. এক প্যানেলের সবাইকে ভোট দিয়েন না। প্রত্যেক পদের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিয়েন। যে প্রার্থীর পড়াশোনা ভালো, আচার-ব্যবহার মার্জিত, সুন্দর করে কথা বলতে পারে, কথায় ও কাজে সততা বজায় রাখে, নেতৃত্বের গুণ আছে — সেই ধরনের প্রার্থীকে ভোট দিয়েন।
হ্যাপি লীগ-ফ্রি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা