ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জাতীয় দলের খেলোয়াড়ের বাড়িতে চুরি
জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাগরিকার ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামে অবস্থিত বাড়িতে চুরি ঘটেছে। জানা গেছে, চোর ঘরের তালা ভেঙে সাগরিকার জমানো ২ লাখ ২৫ হাজার টাকা নিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছিল ১৪ আগস্ট রাতের সময়, তবে বিষয়টি প্রকাশ্যে এসেছে বুধবার (২০ আগস্ট) সকালে। ঘটনার সময় সাগরিকা ঢাকায় ছিলেন। তার বাবা-মা পাশের একটি মাটির ঘরে অবস্থান করছিলেন। সরকারি অর্থায়নে নির্মিত পাকাঘরটি তখন তালা দিয়ে রাখা হয়েছিল।
সাগরিকার বাবা মো. লিটন জানান, টাকা আগে এক প্রতিবেশী ধার নিয়েছিলেন এবং ঘটনার দিনই ফেরত দিয়েছেন। সেই রাতেই ঘরের তালা ভেঙে টাকাগুলো চুরি হয়। তিনি বলেন, “বিষয়টি আমাদের জন্য সন্দেহজনক ও রহস্যজনক মনে হচ্ছে। পুলিশকে জানিয়েছি, তারা ঘটনাস্থল দেখেছে। থানায় কয়েকবার গিয়েছি কিন্তু আশানুরূপ সাড়া পাইনি।”
সাগরিকা বলেন, “ঘরের তালা ভেঙে আমার পরিশ্রমের টাকা নিয়ে যাওয়া হয়েছে। এটা আমার জন্য লজ্জার বিষয়। তাই মিডিয়াতে প্রকাশ করিনি। জেলা প্রশাসককে জানিয়েছি, তিনি থানায় অভিযোগ দিতে বলেছিলেন। আমরা করেছি।”
তিনি আরও বলেন, “টাকা নেওয়া হয়েছে কিন্তু আমার কপাল তো নেওয়া যায়নি। আমি সুস্থ থাকলে আবার আয় করতে পারব। কিন্তু পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।”
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে, দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত