ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
তিশার ভাইরাল ছবির রহস্য উন্মোচন
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নামে একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ছবিটি আসল নয়, এটি সম্পাদিত।
আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের স্বীকৃত সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশের অনুসন্ধানে দেখা গেছে, তিশার সাম্প্রতিক একটি ফটোশুটের ছবি ডিজিটালভাবে পরিবর্তন করে এই বিতর্কিত ছবিটি তৈরি করা হয়েছে।
তিশার ভেরিফায়েড ফেসবুক পেজে ৩১ মে প্রকাশিত Zuton’s Snapshoot নামের একটি প্রতিষ্ঠানের তোলা তার ফটোশুটের ছবি ঘেঁটে দেখা যায়—ভাইরাল ছবিটির ভঙ্গি, মুখের অভিব্যক্তি, কানের দুল ও আশপাশের পরিবেশের সঙ্গে মিলে গেছে। একই সঙ্গে ফটোশুটের শাড়ির রঙ ও ভাইরাল ছবির পোশাকের রঙেরও সামঞ্জস্য পাওয়া গেছে।
এই প্রমাণগুলো নিশ্চিত করে যে ছবিটি আসলে তিশার মূল ছবিকে সম্পাদনা করে বানানো হয়েছে। তার ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ওই ফটো অ্যালবামটি পাওয়া যায়।
অতএব নুসরাত ইমরোজ তিশার নামে প্রচারিত ছবিটি ভুয়া ও সম্পূর্ণভাবে সম্পাদিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)