ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
নজরদারির যন্ত্রপাতি নিয়ে তদন্তের নির্দেশ উপদেষ্টা পরিষদের
বিগত সরকারের আমলে কেনা গোয়েন্দা নজরদারির যন্ত্রপাতি ও স্পাইওয়্যার নিয়ে ওঠা অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি) ফয়েজ আহমদ তৈয়্যবকে এই কমিটির প্রধান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে দেশের নাগরিকদের সাংবিধানিক ও নাগরিক অধিকার হরণের জন্য নজরদারির যন্ত্রপাতি ও স্পাইওয়্যার ব্যবহারের অভিযোগ উঠেছে। এই অবৈধ নজরদারির মাধ্যমে জনগণের বাকস্বাধীনতা এবং সংবিধান প্রদত্ত গোপনীয়তার অধিকার খর্ব করা হয়েছিল।
প্রেস সচিব জানান, এই তদন্ত কমিটি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখবে। এর মধ্যে রয়েছে:
যন্ত্রপাতিগুলো কীভাবে কেনা হয়েছে?
কোন দেশ থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে? (ইসরায়েল থেকে কেনার অভিযোগ রয়েছে)
এর পেছনে মোট কত টাকা ব্যয় হয়েছে? (বিভিন্ন সূত্রে ২০০ থেকে ৩০০ মিলিয়ন ডলারের কথা বলা হচ্ছে)
এই যন্ত্রপাতিগুলো কী কাজে এবং কীভাবে ব্যবহার করা হয়েছে?
শফিকুল আলম আরও জানান, নজরদারির যন্ত্রপাতির পাশাপাশি পুলিশের জন্য কেনা মারণাস্ত্রের বিষয়েও তদন্ত করা হচ্ছে। কীভাবে সেই অস্ত্র কেনা হয়েছিল এবং তার ব্যবহার কীভাবে হয়েছে, তাও খতিয়ে দেখা হবে। পুরো বিষয়টি তদন্ত করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে এই কমিটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)