ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সাদাপাথর লুটের ঘটনায় হাইকোর্টে রিট
সিলেটের ভোলাগঞ্জ পর্যটন এলাকা থেকে সাদাপাথর লুটের ঘটনায় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একে এম নূরুন নবী জানান, তিনিই এ রিটটি দায়ের করেছেন।
রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, ভোলাগঞ্জের সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ব্যবস্থা নেয় এবং ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে একটি রুল জারির আবেদনও করা হয়েছে।
এদিকে সিলেটের ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্র থেকে সাদা পাথর উদ্ধারে যৌথবাহিনী অভিযান চালিয়েছে। বুধবার মধ্যরাতে ভোলাগঞ্জ সড়কের প্রবেশমুখে চালানো অভিযানে বৈধ পাথরবাহী ট্রাকগুলোকে আমদানির প্রমাণপত্র যাচাই করে প্রবেশের অনুমতি দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথবাহিনীর সদস্যরা এসব নথি পরীক্ষা করেন।
তবে ট্রাকচালকদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের হয়রানি করা হচ্ছে। তাদের দাবি, প্রকৃতপক্ষে ক্রাশার মিলে অভিযান চালানো উচিত।
উল্লেখ্য, গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় প্রশাসনের চোখের সামনে এসব কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা