ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
৪৯তম বিসিএস: শিক্ষা ক্যাডারের সংশোধিত বিজ্ঞপ্তি প্রত্যাহার
ব্যাপক সমালোচনার মুখে ৪৯তম বিশেষ বিসিএসের শিক্ষা ক্যাডার নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর ফলে, গত ২১ জুলাই প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটিই চূড়ান্ত বলে গণ্য হবে এবং সে অনুযায়ীই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
বুধবার (১৩ আগস্ট) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
গত ২১ জুলাই পিএসসি ৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৬৮৩ জন শিক্ষা ক্যাডার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু এক সপ্তাহ পর, ২৯ জুলাই কিছু পদের শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড পরিবর্তন করে একটি সংশোধনী জারি করা হয়। এই সংশোধনী নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে তীব্র সমালোচনা ও বিতর্ক শুরু হলে পিএসসি অবশেষে সংশোধিত বিজ্ঞপ্তিটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
বিজ্ঞপ্তি প্রত্যাহারের ফলে প্রভাষক পদের কয়েকটি বিষয়ের শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন এসেছে। পূর্বের সংশোধনীতে অর্থনীতি, ব্যবস্থাপনা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, আইসিটি এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের ইসলামি আদর্শ বিষয়ের জন্য কিছু নতুন বিষয় কোড যুক্ত করা হয়েছিল, যা এখন বাতিল করা হয়েছে। এর ফলে, আবেদনকারীদের এখন ২১ জুলাইয়ের মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত বিষয় কোড অনুযায়ীই আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু: ২২ জুলাই, ২০২৫
আবেদনের শেষ সময়: ২২ আগস্ট, ২০২৫ (সন্ধ্যা ৬টা)
ফি পরিশোধের শেষ সময়: ২৫ আগস্ট, ২০২৫ (সন্ধ্যা ৬টা)
সম্ভাব্য পরীক্ষার তারিখ: অক্টোবর, ২০২৫-এর প্রথম সপ্তাহ
আবেদনকারীদের বয়সসীমা সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস