ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
আর্থিক খাত থাকবে রাজনীতির ঊর্ধ্বে: বাংলাদেশ ব্যাংক গভর্নর
দেশের আর্থিক খাতের টেকসই সংস্কার এবং ভবিষ্যৎ দুর্বৃত্তায়ন ঠেকাতে এই খাতকে অবশ্যই রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি জানিয়েছেন, এই লক্ষ্য অর্জনে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ ব্যাংক কোম্পানি আইনে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে।
রোববার (১০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি উপলক্ষে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সিপিডির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের মূল্যায়ন তুলে ধরা হয়। সংস্থাটি জানায়, ব্যাংক ও আর্থিক খাতে সংস্কারের উদ্যোগ গ্রহণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন ঠেকানো অন্তর্বর্তী সরকারের একটি বড় সাফল্য। তবে, উচ্চ মূল্যস্ফীতি এখনও সাধারণ মানুষের জন্য বড় একটি চ্যালেঞ্জ এবং জনগণকে স্বস্তি দিতে এই জায়গায় সরকারের কাজ করার সুযোগ রয়েছে।
সিপিডি অন্তর্বর্তী সরকারের আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ঘোষণাকেও সাধুবাদ জানায়।
গভর্নর আহসান এইচ মনসুর তাঁর বক্তব্যে আর্থিক খাতের স্থিতিশীলতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষভাবে জোর দেন। তিনি বলেন, একটি শক্তিশালী ও স্বাধীন কেন্দ্রীয় ব্যাংকই পারে আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং গ্রাহকদের আস্থা অর্জন করতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট