ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নতুন ভোটার তালিকা প্রকাশ করল ইসি, বাদ যাচ্ছে ২১ লাখ
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। খসড়া অনুযায়ী ভোটার তালিকায় যুক্ত হচ্ছে নতুন করে ৪৫ লাখ ভোটার, আর মৃত বা অযোগ্য ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে ২১ লাখ ভোটার।
রোববার (১০ আগস্ট) এ তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, খসড়া ভোটার তালিকার ওপর দাবি-অভিযোগ জমা দেওয়ার শেষ সময় ২১ আগস্ট পর্যন্ত। এসব দাবি-অভিযোগ নিষ্পত্তি করে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
সিনিয়র সচিব বলেন, রোববার সারাদেশে একযোগে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার।
আইন অনুসারে, এ বছরের ২ মার্চ ইসি ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন ভোটার নিয়ে তালিকা প্রকাশ করেছিল। এরপর বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রমে নতুন করে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার যুক্ত করা হয়েছে। একই সাথে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন মৃত ভোটার তালিকা থেকে বাদ পরেছে। ৩১ আগস্ট চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। নবীন ভোটারদের জন্য এক বছর অপেক্ষা না করার সুযোগ নতুন আইনে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এই বছর মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করবে ইসি ২ মার্চ, ৩১ আগস্ট ও ৩১ অক্টোবর।
এর আগে রোববার সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সারাদেশের নির্বাচন কর্মকর্তারা নির্দিষ্ট স্থানে তা সাঁটিয়ে দেন। কারো তথ্য ভুল থাকলে সংশোধনের জন্য ১২ দিন সময় দেওয়া হয়েছে।
সব আবেদন ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে। এরপর অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি