ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
১১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল
ডুয়া ডেস্ক : ডিভাইস প্রতি ২০ ডলার ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন অ্যাপলের সিরি ডিজিটাল ভয়েজ অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের প্রাইভেট কথোপকথন রেকর্ড করার অভিযোগে এবং থার্ড পার্টি অ্যাডভার্টাইজারদের সেগুলোর অ্যাক্সেস দেওয়ায় আদালতে অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এর ফলে গ্রাহকরা এই ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন।
এই প্রেক্ষাপটে অ্যাপল এবার আদালতের বাইরে ৯৫ মিলিয়ন ডলারের বিনিময়ে বিষয়টি নিষ্পত্তি করতে রাজি হয়েছে। আর এই ক্লাস-অ্যাকশন সেটেলমেন্টের কল্যাণে যেসব সিরি গ্রাহকের প্রাইভেট কনভারসেশন রেকর্ড করা হয়েছে তাদের সবাইকে ডিভাইস প্রতি ২০ ডলার করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
আমেরিকার ডিসট্রিক্ট বিচারক জেফরি হোয়াইট উক্ত সেটেলমেন্টটি অনুমোদন করলেই বিষয়টির আনুষ্ঠানিক নিষ্পত্তি সম্পন্ন হবে।
ব্যবহারকারীদের অনেকেই আদালতে অভিযোগ করেছেন যে, তাদের সিরি ডিভাইস নিজে থেকেই অ্যাকটিভেট হয়েছে এবং তাদের প্রাইভেট কনভারসেশন রেকর্ড করেছে। শুধু তাই নয়, রেকর্ড করা অডিওগুলোর অ্যাক্সেস ছিল থার্ড পার্টি বিজ্ঞাপনদাতাদেরও।
এর প্রমাণস্বরূপ তারা জানিয়েছে, নিজেদের ঘরোয়া কনভারসেশনে উল্লেখ করা হয়েছে, এমন সব প্রোডাক্টের বিজ্ঞাপন আসতে শুরু করে তাদের ডিভাইসে। এমনকি ডাক্তারের সঙ্গে অস্ত্রোপচার বিষয়ে কথা বলার পর এ সম্পর্কিত বিজ্ঞাপন পেয়েছেন বলেও আদালতকে জানিয়েছেন গ্রাহকরা।
তদন্তে বেরিয়ে আসে যে সিরি নিজে থেকেই গ্রাহকদের বেশ কিছু অতি-সংবেদনশীল কনভারসেশন রেকর্ড করেছে। এর মধ্যে ব্যক্তিগত মেডিকেল তথ্য ছাড়াও আছে দম্পতিদের অন্তরঙ্গ মুহূর্তের রেকর্ডিং।
২০১৯ সালে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক হুইসেলব্লোয়ারের দাবি অনুযায়ী, গ্রাহকদের সংবেদনশীল এসব গোপন অডিও রেকর্ডিং অ্যাপলের বিজ্ঞাপনদাতারা কোয়ালিটি কন্ট্রোলের সময় শুনতে পেয়েছেন।
উল্লেখ্য, অ্যাপলের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় অভিযোগের সময়সীমা গত বছরের ১৭ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর। বিষয়টি নিষ্পত্তির প্রস্তাবনা অনুযায়ী, সিরি গ্রাহকরা অ্যাপলের কাছ থেকে সর্বোচ্চ ৫টি ডিভাইসের জন্য ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। অবশ্য ক্ষতিপূরণ পেতে হলে তাদের শপথ করে বলতে হবে যে, কোনো এক প্রাইভেট কনভারসেশন চলাকালে অসাবধানতাবশত সিরি চালু হয়ে গেছে।
অবশ্য ব্যক্তিগত গোপনীয়তা প্রসঙ্গে ডিজিটাল ভয়েজ অ্যাসিস্ট্যান্ট নিয়ে বিপদে থাকা প্রতিষ্ঠানের তালিকায় অ্যাপল একা নয়। গুগলকেও তাদের ভয়েজ অ্যাসিস্ট্যান্ট নিয়ে আদালতের সম্মুখীন হতে হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)