ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
ফোন হ্যাক হওয়ার ৫টি লক্ষণ জেনে নিন এখনই
তথ্য প্রযুক্তি ডেস্ক: ফোনে নানা ধরনের অ্যাপ ইন্সটল করার অভ্যাস এখন সবার। প্রয়োজনের বাইরে বিনোদন, ব্যাংকিং এমনকি কেনাকাটার কাজও আমরা করি অ্যাপের মাধ্যমে। কিন্তু অজান্তেই অনেক সময় এসব অ্যাপ হয়ে উঠতে পারে ব্যক্তিগত তথ্য ও ছবিচুরির ফাঁদ।
সম্প্রতি সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এক নতুন ম্যালওয়ার নিয়ে। এর নাম ‘স্পার্ককিট্টি’। দেখতে এটি যেন সাধারণ একটি ক্রিপ্টোকারেন্সি অ্যাপ, কিন্তু ভেতরে আসলে ভয়ংকর হুমকি। একবার ফোনে ঢুকে পড়লেই গ্যালারিতে থাকা সব ছবি চুপিসারে তুলে নেয় এই ম্যালওয়ার। অ্যান্ড্রয়েড হোক বা আইফোন, দু’ধরনের ফোনকেই সমানভাবে টার্গেট করে থাকে এটি। তাই যদি ইতোমধ্যেই অ্যাপটি ব্যবহার করে থাকেন, দ্রুত ডিলিট করে ফেলাই শ্রেয়।
কীভাবে বুঝবেন ফোনে নজরদারি চলছে?
ফোনের ব্যাটারি হঠাৎ অস্বাভাবিক হারে কমে যাওয়া
অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে: সেটিংস → প্রাইভেসি → পারমিশন ম্যানেজার দেখে নিন কোন অ্যাপ ক্যামেরা, মাইক্রোফোন বা লোকেশনের অনুমতি নিয়েছে।
আইফোনের ক্ষেত্রে: সেটিংস → প্রাইভেসি → পারমিশন চেক করুন।
ওয়্যারশার্কের মতো কোনো মনিটরিং টুল সিস্টেমে যুক্ত আছে কি না খেয়াল করুন।
ওয়াই-ফাই রাউটারে কোনো অচেনা ডিভাইস কানেক্টেড হয়েছে কি না চেক করুন।
এই সতর্ক সংকেতগুলো দেখা দিলে ধরে নিতে হবে আপনার ফোনে স্পাই অ্যাপ সক্রিয় রয়েছে। তাই সচেতন হোন, নিয়মিত অ্যাপ পারমিশন চেক করুন এবং অচেনা অ্যাপ সঙ্গে সঙ্গে মুছে ফেলুন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট