ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
দুপুর পর্যন্ত ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে: ইসি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মধ্যদুপুর পর্যন্ত সারা দেশে ভোটগ্রহণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯টি ভোটকেন্দ্রে গড় ভোটার উপস্থিতি দাঁড়িয়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটে নির্বাচন কমিশনে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়নি এবং সব কেন্দ্রেই ভোট চলমান রয়েছে। পরিস্থিতিকে আশঙ্কাজনক নয় বলেও উল্লেখ করেন তিনি।
সহিংসতার প্রসঙ্গে ইসি সচিব জানান, এখন পর্যন্ত কোথাও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। সার্বিকভাবে ভোটের পরিবেশ সন্তোষজনক বলেই কমিশনের মূল্যায়ন।
তিনি আরও জানান, কিছু কেন্দ্রে সাময়িক বিশৃঙ্খলার খবর মিললেও আইন-শৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। বড় নাশকতার আশঙ্কা নেই বলেও জানান তিনি।
নির্বাচন কমিশন সূত্র জানায়, মাঠপর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। যেখানে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে, সেখানে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে