ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
অ্যাপ স্টোরে নতুন বিপ্লব, চ্যাটজিপিটিকে টপকে শীর্ষে কে?
নতুন ইমেজ এডিটিং ফিচার যোগের পর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে আইফোনের সবচেয়ে জনপ্রিয় অ্যাপের তালিকায় শীর্ষে উঠেছে গুগলের এআই চ্যাটবট জেমিনাই। ফলে তালিকায় ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও মেটার থ্রেডসকে পেছনে ফেলেছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি।
‘জেমিনাই ২.৫ ফ্ল্যাশ ইমেজ’ মডেল, যা ব্যবহারকারীদের কাছে ‘ন্যানো ব্যানানা’ নামে পরিচিত, আগস্টের শেষ দিকে চালুর পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়, মাত্র দুই সপ্তাহে এ ফিচার ব্যবহার করে ৫০ কোটিরও বেশি ছবি তৈরি করেছেন ব্যবহারকারীরা। বর্তমানে যুক্তরাষ্ট্রে অ্যাপলের ফ্রি অ্যাপ তালিকার শীর্ষে রয়েছে জেমিনাই, আর যুক্তরাজ্যে এটি চ্যাটজিপিটি ও কেনাকাটার অ্যাপ ‘টেমু’-কে টপকে এক নম্বরে পৌঁছেছে।
গত আগস্টের শেষ দিকে গুগল নতুন আপডেটের ঘোষণা দিয়েছিল। সেই সময় প্রতিষ্ঠানটি দাবি করে, নতুন সংস্করণের জেমিনাই কেবল ছবি তৈরি নয়, বরং ছবি এডিটেও প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে। বিশেষ করে একাধিক ছবি মিশিয়ে নতুন ছবি তৈরি, একই চরিত্রের ভিজ্যুয়াল ধারাবাহিকতা ধরে রাখা, প্রাকৃতিক ভাষায় ছবির নির্দিষ্ট অংশ পরিবর্তন এবং জেমিনাইয়ের জ্ঞানভান্ডার কাজে লাগিয়ে বিস্তারিত ছবি তৈরি এসবই সম্ভব করছে মডেলটি।
প্রযুক্তি সাইট নাইন-ফাইভগুগল-এর তথ্যানুসারে, ন্যানো ব্যানানা চালুর পর মাত্র এক মাসে জেমিনাই দুই কোটি ৩০ লাখ নতুন ব্যবহারকারী পেয়েছে। এর জনপ্রিয়তার অন্যতম কারণ হলো ছবিতে সূক্ষ্ম ও বিস্তারিত বিবরণ যোগ করার ক্ষমতা।
এআই বিশ্লেষক ও আলোকচিত্রী টমাস স্মিথ বলেন, এই ফিচারটি অবিশ্বাস্যভাবে কার্যকর। বিশেষ করে ন্যানো ব্যানানা নতুন ছবি তৈরির চেয়ে ছবি এডিটিংয়ে বেশি শক্তিশালী।
এদিকে জেমিনাইয়ের ন্যানো ব্যানানা ব্যবহার করে তৈরি অনেক ছবি ইতোমধ্যেই এক্স ও রেডিটসহ বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে লাখোবার শেয়ার করেছেন ব্যবহারকারীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)