ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে লড়বো: সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম অভিযোগ করেছেন যে, নির্বাচন কমিশন (ইসি) "ব্যক্তি, গোষ্ঠী, দল বা প্রতিষ্ঠানের প্রভাবে প্রভাবিত হয়ে কিংবা ভয়ে ভিতু হয়ে" এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দিচ্ছে না। তিনি বলেন, ইসি আইনগতভাবে কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারছে না কেন শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টায় হবিগঞ্জ এম সাইফুর রহমান টাউন হল অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে সারজিস আলম এসব কথা বলেন। এর আগে বিকাল ৫টায় একই ভেন্যুতে এনসিপি'র হবিগঞ্জ জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সারজিস আলম তার আশাবাদ ব্যক্ত করে বলেন, "আমরা আশা করি, নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নেবে এবং এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেবে। সেই প্রতীক নিয়েই আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো।"
নির্বাচনী জোট গঠন প্রসঙ্গে তিনি জানান, গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার আলোচনা চলছে। এছাড়াও এবি পার্টিসহ একাধিক রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার কথাবার্তাও হচ্ছে। তবে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত হলে দেশের জনগণ তা জানতে পারবে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে সারজিস আলম দেশে "মামলা বাণিজ্য" চলার অভিযোগ তোলেন। তিনি বলেন, "বিভিন্ন দলের নেতাদের মদতে এসব মামলা বাণিজ্য হচ্ছে। সেটা যদি এনসিপি, জামায়াতে ইসলামী কিংবা বিএনপির কারও বিরুদ্ধেও হয়, তবুও দেখার প্রয়োজন নাই— মামলাবাজ যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।" তিনি সরকারের পাশাপাশি প্রশাসনের প্রতি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
উল্লেখ্য, জেলা সমন্বয় সভায় সভাপতিত্ব করেন এনসিপি'র হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) নাহিদ উদ্দিন তারেক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারজিস আলম এবং বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির