ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মেজর সাদিকের স্ত্রীকে রিমান্ডে চায় পুলিশ
রাজধানীর ভাটারা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র প্রশিক্ষণদাতা হিসেবে অভিযোগ ওঠা মেজর (অব.) সাদেকুল হক সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর পর তদন্ত কর্মকর্তা আদালতে তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসান।
এর আগে বুধবার (৬ আগস্ট) রাতে সুমাইয়াকে রাজধানী থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার পাশে কে বি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কথিত সশস্ত্র প্রশিক্ষণ কার্যক্রমের অন্যতম সংগঠক হিসেবে সন্দেহভাজন। ওই প্রশিক্ষণ কার্যক্রমের মূল হোতা হিসেবে তার স্বামী মেজর (অব.) সাদিকের নাম উঠে এসেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৩১ জনকে আটক করেছে পুলিশ। ডিএমপির ভাটারা থানায় ১২ জুলাই পুলিশের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর