ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
এক বছরে দুদকের ৪০০ মামলা, চার্জশিট মাত্র একটিতে
মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বে নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর দুর্নীতি দমন কমিশন (দুদক) এখন পর্যন্ত ৭৬৮টি অভিযোগ প্রাথমিক অনুসন্ধানে নিয়েছে, যার মধ্যে ৩৯৯টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় আসামি ১,২৬৪ জন, যাদের মধ্যে রয়েছেন রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও শেখ হাসিনার পরিবারের সদস্যরাও।
জানুয়ারিতে সর্বোচ্চ ৭০টি মামলা দায়ের হয়। এছাড়া ২৩১টি অভিযোগপত্র দাখিল ও ৯টি চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। সম্পদের তথ্য চেয়ে ২২৩টি নোটিশও জারি করেছে দুদক।
এক বছরে একটি ফাঁদ মামলাও হয়নি, যা দুর্নীতির বিরুদ্ধে কার্যকর হাতিয়ার হিসেবে পরিচিত। তদন্তের আগে পর্যাপ্ত প্রমাণ ছাড়াই মামলা করায় অধিকাংশ মামলার ভবিষ্যৎ নিয়ে সংশয় রয়েছে। এখন পর্যন্ত কেবল একটি মামলায় চার্জশিট দাখিল করা গেছে—সেটি শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে রাজউক প্লট জালিয়াতির মামলা।
দুদকের কর্মকর্তারা বলছেন, তথ্য-প্রমাণের ঘাটতি ও সময়মতো তদন্ত শেষ না হওয়ায় এসব মামলায় সফল বিচার নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে।এদিকে, গত ১১ মাসে দুদকে জমা পড়েছে ১২,৮২৭টি অভিযোগ, যার বেশিরভাগই এখনো প্রক্রিয়াধীন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি