ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সমাবেশ ঘিরে সারজিসের গুরুত্বপূর্ণ নির্দেশনা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ উপলক্ষে অংশগ্রহণ কারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছেন।
রোববার (৩ আগস্ট) দুপুরে এক ভিডিও বার্তায় তিনি এসব নির্দেশনা দেন।
সরাজিস আলম বলেন, সংগ্রামী সহযোদ্ধারা, আজ ৩ আগস্ট। এক বছর পর এই দিনে বিকেল ৪টায় আমরা আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে এসে দাঁড়াবো পুরো দেশের মানুষের সামনে এনসিপির ইশতেহার নিয়ে। আমাদের এই প্রোগ্রামে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আছে। সেগুলো নিয়েই এই ভিডিও।
শিক্ষার্থী ও কর্মজীবীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সমাবেশে অংশ নেওয়া সহযোদ্ধাদের উদ্দেশে বলেন, আমাদের অনুরোধ থাকবে চলাচল ও কথাবার্তায় যেন সৌহার্দ্য এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকে। কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকা একটি সম্মানজনক ও সংবেদনশীল পরিবেশ। এখানে যেন কেউ খাবারের প্যাকেট, পানির বোতল বা অন্য কোনো ময়লা ফেলে না। দয়া করে নির্ধারিত ডাস্টবিনে ফেলুন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখুন।
তিনি আরও জানান, সমাবেশে আগতদের জন্য পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে বাস রাখার ব্যবস্থা করা হয়েছে। শহীদ মিনার, আজিমপুর বাসস্ট্যান্ড, পলাশী মোড় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন এলাকায় থাকবে মোবাইল টয়লেট। এছাড়া শহীদ মিনারের বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ভবনে একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র চালু থাকবে।
সারজিস আলম বলেন, সমাবেশস্থলে বা আশপাশে কোনো ধরনের রাস্তায় দাঁড়িয়ে বা স্ট্যান্ড করে বিশৃঙ্খলা যেন তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আমাদের মধ্যে যেন কোনো যানজটের সৃষ্টি না হয়।
সবশেষে তিনি স্মরণ করিয়ে দেন, শহীদ মিনার সংলগ্ন শাহবাগে ছাত্রদলেরও একটি বড় কর্মসূচি রয়েছে। তাদের প্রতি শ্রদ্ধা ও সহযোগিতার মনোভাব থাকতে হবে। আজ যেহেতু অভ্যুত্থানের দুই পক্ষ এখানে আছে, কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে। তৃতীয় পক্ষের উসকানিতে পা দেওয়া যাবে না। আমাদের প্রত্যেকের দায়িত্ব দলীয় শৃঙ্খলা বজায় রাখা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি