ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
রাশিয়ার দিকে ‘পারমাণবিক সাবমেরিন’ মোতায়েনের নির্দেশ, নতুন উত্তেজনা
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের হুমকির পাল্টা জবাবে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১ আগস্ট) সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় এ ঘোষণা দেন তিনি। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ট্রাম্প জানান, মেদভেদেভের বক্তব্য তিনি ‘উসকানিমূলক ও নির্বুদ্ধিতা’ মনে করছেন। তিনি বলেন, “যদি এসব কথাবার্তা কেবল কথাতেই সীমাবদ্ধ না থাকে তবে আমি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি।” তবে সাবমেরিনগুলো ঠিক কোথায় মোতায়েন করা হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে হামলার পর থেকে মেদভেদেভ পশ্চিমাবিরোধী অন্যতম কড়া কণ্ঠস্বর হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। সম্প্রতি ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে মন্তব্য করে বলেন, “যুদ্ধবিরতির জন্য রাশিয়ার হাতে ১০ থেকে ১২ দিনের সময় আছে।” সেই সঙ্গে নিষেধাজ্ঞার হুমকিও দেন তিনি।
এরপর থেকেই মেদভেদেভ একাধিকবার ট্রাম্পকে কটাক্ষ করেন। তিনি বলেন, “মস্কো নিজের শর্তেই যুদ্ধবির্তি নিয়ে সিদ্ধান্ত নেবে, বাইরের সময়সীমা মানা হবে না।” পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্প যখন মেদভেদেভকে ‘কথার লাগাম টানতে’ বলেন, তখন মেদভেদেভ তাকে ‘আল্টিমেটামের খেলা খেলছেন’ বলে আক্রমণ করেন এবং স্মরণ করিয়ে দেন যে রাশিয়া সোভিয়েত আমল থেকেই পারমাণবিক হামলার সক্ষমতা রাখে।
এই পাল্টাপাল্টি মন্তব্য ও সামরিক মোতায়েন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি