ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
গোপনে আ.লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া কে এই মেজর?
আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তাকে আটক করা হয়েছে। ওই কর্মকর্তার নাম মেজর সাদিকুল হক। তিনি সাধারণত ‘মেজর সাদিক’ নামে পরিচিত। বর্তমানে সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।
জানা গেছে, ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনায় রাজধানীর মিরপুর, ভাটারা, কাটাবন ও পূর্বাচল এলাকায় আওয়ামী লীগের নির্বাচিত ক্যাডারদের গোপনে প্রশিক্ষণ দেওয়া হয়।
এরই অংশ হিসেবে গত ৮ জুলাই ভাটারার একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রায় ৪০০ নেতাকর্মীকে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। এর নেতৃত্বে ছিলেন মেজর সাদিক।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ১৭ জুলাই রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। মেজর সাদিক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। সেনাবাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে একটি সামরিক আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে সেনা আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২২ জন নেতাকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে যুবলীগ নেতা সোহেল রানা এবং আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পাকে গ্রেপ্তার করে পুলিশ।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, অভিযুক্ত মেজর সাদিককে সহায়তা করেছেন তার স্ত্রী, সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমাইয়া জাফরিন। সাদিক দম্পতি কর্মস্থলে অনুপস্থিত থাকাকালে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সমন্বয় করে প্রশিক্ষণ কার্যক্রম চালান বলে গোয়েন্দা সূত্র জানায়।
সরকার উৎখাতের এই পরিকল্পনার পেছনে কলকাতা থেকে নেতৃত্ব দিচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাকে সহযোগিতা করছেন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, ভারতের দিল্লিতে অবস্থানরত অতিরিক্ত আইজিপি ও সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম এবং ডিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুজিবুর রহমান।
এদিকে শুক্রবার (১ আগস্ট) আইএসপিআর এক বিবৃতিতে জানায়, অভিযুক্ত সেনা কর্মকর্তার বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে সামরিক আদালত গঠন করা হয়েছে। তদন্ত শেষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি