ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
শাহবাগে জুলাই যোদ্ধাদের এক গ্রুপকে আরেক গ্রুপের ধাওয়া, সংঘর্ষ
জুলাই সনদের দাবিতে টানা দুই দিন শাহবাগ মোড় অবরোধ করে রাখা আন্দোলনকারীদের মধ্যেই বিভাজন দেখা দিয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ছয়টার দিকে জুলাই যোদ্ধাদের এক গ্রুপ আরেক গ্রুপকে ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর জানান, “জুলাই যোদ্ধাদের একাংশ অন্য একটি অংশকে সরিয়ে দিতে আসলে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ হস্তক্ষেপ করে উভয় পক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে শাহবাগ মোড়ে যানচলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনার প্রভাবে আপ বাংলাদেশের অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটেনি।”
সূত্র জানায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে জুলাই যোদ্ধাদের একটি দল। এতে শহরের গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে সাধারণ মানুষ এবং যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।
শুক্রবার বিকেলে জুলাই যোদ্ধাদের অপর একটি গ্রুপ ওই অবরোধকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আসে। তাদের অভিযোগ, “সরকার জুলাই সনদের তারিখ ঘোষণা করলেও একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে শাহবাগের মতো গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে জনদুর্ভোগ বাড়াচ্ছে। এতে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে এবং আন্দোলনের মূল উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হচ্ছে।”
দুই পক্ষের বাকবিতণ্ডা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় গ্রুপকে সরিয়ে দেয়।
বর্তমানে শাহবাগ এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি