ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
শাহবাগে ‘জুলাই যোদ্ধা’দের তৎপরতা নিয়ে রাশেদ খানের উদ্বেগ
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত মব তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, “আরেকটি শাহবাগ তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চায় কারা?”
শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পাশাপাশি স্থিতিশীলতা রক্ষায় সবার প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সেই পোস্টে তিনি বলেন, ‘একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, প্রধান উপদেষ্টার পিএস সাব্বির ভাই শাহবাগ ব্লক করার জন্য জুলাই যোদ্ধাদের পরামর্শ দিয়েছেন। এই বক্তব্যের বিষয়ে সরকারের স্টেটমেন্ট জানতে চাই।’
তিনি আরও বলেন, ‘একটা দেশের রাজধানীর মূল পয়েন্ট শাহবাগ কয়েকজন মিলে অবরোধ করে রাখবে। আর সরকার ও পুলিশ চুপচাপ থাকবে।
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আরেকটি শাহবাগ বানাতে চায় কারা? এমন প্রশ্ন রেখে রাশেদ খাঁন বলেন, ‘আজকে ভিডিওতে দেখলাম এখানে লোক ভাড়া করে আনা হয়েছে। কি দাবিতে এসেছে বলতে পারছে না। রাতে তাদের বিরিয়ানিও দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আরেকটি শাহবাগ কারা বানাতে চায়? কী উদ্দেশ্য তাদের? রাষ্ট্রীয় মব বন্ধ কর, দেশকে স্থিতিশীল কর।’
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ীভাবে বিধিবদ্ধ করার দাবিতে টানা দুই দিন ধরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে 'জুলাইযোদ্ধা সংসদ' নামের একটি প্ল্যাটফর্ম। বৃষ্টির মধ্যেও অব্যাহত রয়েছে তাদের এ কর্মসূচি। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ অবরোধের কারণে শাহবাগ মোড় হয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন পথচারী ও যাত্রীরা। শাহবাগ মোড় বন্ধ থাকায় বিকল্প হিসেবে কাটাবন মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, মৎস্যভবন মোড় এবং শাহবাগ থানার সামনে থেকেই যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি