ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশে ভারতীয় নাগরিক আটক
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বাজার সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক ভারতীয় নাগরিককে আটক করেছে। আটক ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইনগরবাড়ি থানার দেশপাড়া গ্রামের বাসিন্দা জেমসিং ত্রিপুরা (৪৫)।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জেমসিং ত্রিপুরা নামের এক ব্যক্তি সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি খাগড়াছড়ির লোগাং বাজার থেকে দুটি ছাগল কিনে ভারতে ফেরার পথে বৌদ্ধনগরপাড়া বিওপির বিজিবি টহল দল তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার আব্দুল আলীম।
আটকের সময় তার কাছ থেকে দুটি ছাগল জব্দ করা হয়। পরে তাকে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রমের জন্য পানছড়ি থানায় হস্তান্তর করা হয়।
পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, আটক ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি