ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিমান বিধ্বস্ত: নিহতদের স্মরণে গ্রিসে শোক বই স্বাক্ষরের আয়োজন
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শিশু ও অন্য নিহতদের স্মরণে গ্রিসে শোক বই স্বাক্ষরের আয়োজন করা হয়েছে।
এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ২৮-২৯ জুলাই আয়োজন করা হয় একটি আনুষ্ঠানিক শোক বই স্বাক্ষর কার্যক্রম।
শোক জানাতে বাংলাদেশ দূতাবাসে আসেন পাকিস্তান, ভারত, তুরস্ক, কাতার, চেক প্রজাতন্ত্র, কোরিয়া, জর্ডান, জর্জিয়া, ইরান, লিথুয়ানিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া, সুইজারল্যান্ড, স্লোভাকিয়া, ফিলিপাইন, সাইপ্রাস, লেবানন দক্ষিণ আফ্রিকা, ইউকেসহ এথেন্সে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।
এছাড়াও, গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এনাইন ডিরেক্টরেটের একজন প্রতিনিধি বাংলাদেশ দূতাবাসে এসে শোক বইতে স্বাক্ষর করেন এবং সমবেদনা জানান।
শুধু সরাসরি উপস্থিতি নয়, অনেক দেশের দূতাবাস ইলেকট্রনিক বার্তার মাধ্যমেও শোক প্রকাশ করেছে। বহু রাজনৈতিক অঙ্গন থেকেও সমবেদনার বার্তা এসেছে।
এক বিবৃতিতে এই সহানুভূতির জন্য সব কূটনীতিক ও প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। আন্তরিক সমবেদনা ও শোকবার্তার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)