ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
আঘাত হানলো ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এটিকে সাম্প্রতিক দশকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে অভিহিত করা হচ্ছে। কম্পনের পরপরই রাশিয়াসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) ভোরে আঘাত হানা ভূমিকম্পের পর কামচাটকার উপকূলে প্রায় ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা গেছে। এর পরপরই জাপান ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলজুড়ে সুনামি সতর্কতা দেওয়া হয়। জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং তাইওয়ানও সুনামি সতর্কতার আওতায় এসেছে।
রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ টেলিগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, “গত কয়েক দশকে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।”
যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ সতর্ক করে বলেছে, “বিধ্বংসী সুনামি ঢেউয়ের” সম্ভাবনা রয়েছে ফলে উপকূলীয় কিছু অঞ্চল থেকে মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা থেকে হোক্কাইডোর উত্তরে সুনামি ঢেউয়ের সম্ভাবনা রয়েছে যা ধীরে ধীরে দক্ষিণ দিকেও সরে যেতে পারে। উপকূলীয় এলাকাগুলোর মানুষকে সৈকত থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে। এর কিছুক্ষণের মধ্যেই একই অঞ্চলে আরও দুটি কম্পন অনুভূত হয় একটি ৬.৯ ও অপরটি ৬.৩ মাত্রার।
ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস আল জাজিরাকে বলেন, “এই ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই সঠিক। পরিস্থিতি অত্যন্ত গুরুতর।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে