ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বিদ্যালয়ের ভবন থেকে লাফ দেওয়া সেই ছাত্রী আর নেই
জামালপুরের বকশীগঞ্জে ছয়তলা ভবন থেকে ঝাঁপ দেওয়া স্কুলছাত্রী সাথিয়া জান্নাত আলো (১৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বড় বোন আখি আক্তার।
সাথিয়া বকশীগঞ্জ পৌর এলাকার জেলখানা রোডের বাবু মিয়ার মেয়ে এবং উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ২১ জুলাই বিকেল ৩টার দিকে বিদ্যালয়ের ছয়তলা ভবন থেকে সে ঝাঁপ দেয়।
জানা গেছে, চলতি মাসের ২১ জুলাই বিকেল ৩টার দিকে সাথিয়া জান্নাত আলো বিদ্যালয়ের ছয়তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হয়। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) পাঠানো হয়। টানা ৯ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে তার মৃত্যু হয়।
সাথিয়ার বড় বোন আখি আক্তার জানান, গত ২১ জুলাই বিদ্যালয়ে শিক্ষক নুর মোহাম্মদ টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দেওয়ার ভয় দেখিয়ে সাথিয়ার ওপর মানসিক চাপ সৃষ্টি করেন। এ চাপ সহ্য করতে না পেরে একপর্যায়ে সে ছয়তলা ভবন থেকে ঝাঁপ দিতে বাধ্য হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত শিক্ষককে আইনের আওতায় আনার দাবি জানান।
ঘটনার পর নিহত শিক্ষার্থী সাথিয়ার চাচা আবুল কালাম বাদী হয়ে উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদকে অভিযুক্ত করে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে নুর মোহাম্মদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “সাথিয়া জান্নাত আলোর মৃত্যুর ঘটনায় তার চাচা থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি