ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
মালয়েশিয়ায় হুন্ডি চক্রে জড়িত ৬ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় হুন্ডি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ছয় বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুত্রজায়া ইমিগ্রেশন সদর দফতরের গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগ। তাদের মধ্যে একজনকে চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই গ্রুপটি ক্লাং উপত্যকা ও আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিদের লক্ষ্য করে হুন্ডি কার্যক্রম পরিচালনা করছিল।
সোমবার (২৮ জুলাই) এক বিবৃতিতে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, ২৭ জুলাই চারটি ভিন্ন স্থানে চালানো বিশেষ অভিযানে এই ছয়জনকে আটক করা হয়। জনসাধারণের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মূল হোতাসহ পাঁচজন গ্রাহককে গ্রেপ্তার করা হয়।
বিবৃতিতে জানানো হয়, আটক ব্যক্তিদের বয়স ২৬ থেকে ৪৮ বছরের মধ্যে। তাদের মধ্যে মাত্র একজনের কাছে বৈধ কর্মসংস্থান পাস ছিল, বাকি পাঁচজন ছিলেন অবৈধ অভিবাসী। অভিযানে ১২ লাখ ১৫ হাজার মালয়েশীয় রিঙ্গিত নগদ অর্থ, দুটি মোবাইল ফোন ও লেনদেন সংক্রান্ত নথিপত্র জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, এই অর্থ অবৈধ মানি এক্সচেঞ্জ বা হুন্ডি কার্যক্রম থেকে এসেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই হুন্ডি কার্যক্রম অন্তত এক বছর ধরে চালু ছিল।
আটকদের জিজ্ঞাসাবাদের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নেওয়া হয়েছে। পাশাপাশি তদন্তের অংশ হিসেবে এক স্থানীয় নারী ও দুই বাংলাদেশি পুরুষকে অফিসে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত