ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইউরোপ ভ্রমণে সুখবর, সহজে ভিসা পেতে সুবিধা পাবেন যারা
ইউরোপ ভ্রমণকারীদের জন্য সুখবর! ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শেনজেন ভিসা প্রক্রিয়াকে সহজ করতে চালু করেছে নতুন নিয়ম ‘ভিসা ক্যাসকেড’। নতুন এই ব্যবস্থার ফলে নির্ভরযোগ্য ভ্রমণকারীরা সহজেই দীর্ঘমেয়াদি ও একাধিকবার প্রবেশযোগ্য (মাল্টিপল-এন্ট্রি) শেনজেন ভিসা পেতে পারবেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী গত তিন বছরে যারা অন্তত দুটি স্বল্পমেয়াদি শেনজেন ভিসা সঠিকভাবে ব্যবহার করে ইউরোপ সফর করেছেন তারা এবার দুই বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই দুই বছরের ভিসা সঠিকভাবে ব্যবহৃত হলে পরবর্তী ধাপে মিলবে পাঁচ বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসার সুযোগ।
তবে আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ যথেষ্ট থাকতে হবে বলেও জানিয়েছে সূত্র।
শুরুতে ভারত, তুরস্ক এবং ইন্দোনেশিয়ার নাগরিকদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে। এই তিন দেশের আবেদনকারীরা এখন আগের চেয়ে সহজভাবে এবং কম ঝামেলায় শেনজেন ভিসা পাবেন।
‘ভিসা ক্যাসকেড’ পদ্ধতির মাধ্যমে যারা আগেও শেনজেন ভিসা সঠিকভাবে ব্যবহার করেছেন তাদের জন্য পুনরায় আবেদন প্রক্রিয়া সহজ ও স্বল্প সময়ে শেষ করা যাবে। এতে সময়, খরচ এবং ভিসা প্রক্রিয়ার জটিলতা অনেকটাই কমবে।
গালফ নিউজ জানায়, প্রাথমিকভাবে তিনটি দেশের জন্য চালু হলেও ভবিষ্যতে আরও দেশের নাগরিকদের এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের।
তথ্য : গালফ নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর