ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
তিউনিসিয়া থেকে ফিরলেন ২০ বাংলাদেশি
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তিউনিসিয়া থেকে ২০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার (২৩ জুলাই) তাদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয় বলে জানিয়েছে লিবিয়ার ত্রিপোলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস ও লিবিয়ার সম্মিলিত প্রচেষ্টায় এই ২০ জন অভিবাসীকে আইওএম-এর সহায়তায় দেশে পাঠানো সম্ভব হয়েছে। প্রত্যাবাসিতদের মধ্যে ১৮ জন আগে তিউনিসিয়ার কেফ গভর্নরেটের সেরস সিভিল কারাগারে বন্দি ছিলেন। ১৪ জুলাই স্থানীয় আদালতের নির্দেশে তারা মুক্তি পান। পরে তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড তাদের রাজধানী তিউনিসে স্থানান্তর করে এবং বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধির কাছে হস্তান্তর করে।
দূতাবাস তাদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করে এবং ১৫ জুলাই আইওএম-এর মাধ্যমে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করে। যাচাই-বাছাই শেষে দ্রুত ট্রাভেল পারমিট (আউটপাস) ইস্যু করা হয়। এরপর আইওএম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অভিবাসীদের দেশে ফেরত পাঠানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ