ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
মালয়েশিয়া
৮৪ বাংলাদেশি গ্রেপ্তার
সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। নতুন করে দেশটির জোহর রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চালানো এক বিশেষ অভিযানে ২২৫ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে ৮৪ জন বাংলাদেশি রয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) জোহরের পাসির গুদাং এলাকার তানজুং ল্যাংসা নামের একটি নির্মাণসাইটে এই অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিবৃতিতে এসব তথ্য জানান জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস।
তিনি জানান, জনসাধারণের অভিযোগ ও পূর্ব থেকে চলা গোয়েন্দা নজরদারির ভিত্তিতে জানা যায়, ওই নির্মাণসাইটে বহু বিদেশি শ্রমিক বৈধ কাগজপত্র ছাড়া কাজ করছেন। এরপরই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোট ৬৬৪ জন শ্রমিকের কাগজপত্র যাচাই করা হয়। এদের মধ্যে যাদের বৈধ ভিসা বা পারমিট ছিল না এমন ২২৫ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বয়স ২১ থেকে ৬৩ বছরের মধ্যে। তারা বাংলাদেশ ছাড়াও চীন, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও নেপালের নাগরিক।
এছাড়া নির্মাণ প্রকল্পটির ব্যবস্থাপক ও মানবসম্পদ কর্মকর্তাকেও আটক করা হয়েছে।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের একাধিক ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে অবৈধভাবে দেশে প্রবেশ, অনুমতির মেয়াদ শেষে অবস্থান করা এবং ভিসার শর্ত লঙ্ঘন।
আটকদের জোহরের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর