ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব ডা. ফাহিম ইকবাল জাগীরদারের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
চিঠিতে আন্তঃউপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে বদলির অনলাইন আবেদন গ্রহণের সময়সীমা, শর্তাবলি ও যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, বদলির জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে ২০ জুলাই থেকে এবং তা চলবে ২৯ জুলাই পর্যন্ত। নতুন এই নির্দেশনায় বদলি কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্তও নির্ধারণ করা হয়েছে।
চিঠিতে আরও জানানো হয়েছে, যেসব সহকারী শিক্ষক স্বামী-স্ত্রী বা নিজ স্থায়ী ঠিকানায় বদলিতে আগ্রহী, তাদের জন্য অনলাইনে আবেদন নেওয়া হবে। শূন্য পদের ভিত্তিতে আবেদন যাচাই-বাছাই শেষে বদলির অনুমোদন দেওয়া হবে আগস্টের শেষ সপ্তাহে।
বদলি প্রক্রিয়ায় কিছু শর্তও উল্লেখ করা হয়েছে, যা নিম্নরূপ:
১. শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করতে পারবেন। তবে কারও একাধিক পছন্দ না থাকলে একটি বিদ্যালয়ও বেছে নেওয়া যাবে। একবার বদলির আদেশ জারি হলে তা বাতিলের জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
২. যাচাইকারী কর্মকর্তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৩ সালের ১০ অক্টোবর জারিকৃত ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা’র আলোকে আবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করবেন এবং অগ্রায়ন করবেন।
৩. যাচাইকারী কর্মকর্তাকে যথাযথভাবে সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে। যাচাই করে প্রেরণের পর আর কোনো পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা হবে না।
৪. সিটি করপোরেশন এলাকার আওতাভুক্ত বিদ্যালয়গুলো এই বদলি কার্যক্রমের বাইরে থাকবে।
এর আগে সোমবার (১৪ জুলাই) প্রাথমিকের শিক্ষকদের বদলির ক্ষেত্রে নীতিমালায় পরিবর্তন আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “অনেক সময় এক উপজেলায় নিয়োগ পেয়ে পরে অন্য উপজেলায়, শহরের কাছে কোনো স্কুলে শিক্ষকরা বদলির জন্য চেষ্টা করেন, তারা সুপারিশ-তদবির নিয়ে বিভিন্ন মহলে ঘোরেন। এক্ষেত্রে একটি সুস্পষ্ট নীতিমালা ও প্রক্রিয়া থাকতে হবে। কেবল ওই প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি বদলি হতে পারবেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা