ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্রের সাথে তিনটি যৌথ মহড়া বাংলাদেশের
চলতি বছর তিনটি বড় যৌথ সামরিক মহড়া এবং একটি নতুন মানববিহীন আকাশযান (ড্রোন) কর্মসূচি চালুর মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের সামরিক অংশীদারিত্ব আরও জোরদার হতে চলেছে। এই উদ্যোগগুলো দুই দেশের অভিন্ন নিরাপত্তা লক্ষ্য পূরণের পাশাপাশি এ অঞ্চলকে আরও শক্তিশালী ও নিরাপদ করতে ভূমিকা রাখবে।
রোববার (২০ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস এক মিডিয়া নোটের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানিয়েছে, এই সম্মিলিত উদ্যোগগুলো বাংলাদেশের সমুদ্রসীমা পর্যবেক্ষণ, সীমান্ত নিরাপত্তা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।
কর্মসূচির বিস্তারিত:
টাইগার লাইটনিং মহড়া: টানা চতুর্থবারের মতো বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক যৌথভাবে 'টাইগার লাইটনিং' মহড়া পরিচালনা করবে। এর মাধ্যমে দুই দেশের সেনারা সন্ত্রাসবিরোধী অভিযান, শান্তিরক্ষা, জঙ্গলে অভিযান এবং আহতদের দ্রুত উদ্ধার করাসহ বিভিন্ন বাস্তবধর্মী প্রশিক্ষণ গ্রহণ করবে।
টাইগার শার্ক ২০২৫ মহড়া: এটি দুই দেশের বিশেষ বাহিনীর একটি যৌথ প্রশিক্ষণ মহড়া, যা ২০০৯ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের মহড়ায় প্যাট্রোল বোট পরিচালনা এবং স্বল্পপাল্লার অস্ত্রের লক্ষ্যভেদে দক্ষতা অর্জনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। এটি বাংলাদেশের স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং প্যারা কমান্ডো ব্রিগেডের সংকট মোকাবিলার দক্ষতা বাড়াতে সাহায্য করবে।
প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া: বাংলাদেশে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই মহড়ায় দুর্যোগকালে আকাশপথে সরঞ্জাম সরবরাহ ও উদ্ধার অভিযানে ব্যবহৃত সি-১৩০ পরিবহন বিমানের সক্ষমতা তুলে ধরা হবে। মানবিক বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াতে এই মহড়ায় অনুসন্ধান, উদ্ধার ও অ্যারোমেডিকেল কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
নতুন সংযোজন: আরকিউ-২১ ড্রোন কর্মসূচিসবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনী ও নৌবাহিনীর জন্য একটি মানববিহীন আকাশযান ব্যবস্থা (UAS) বা ড্রোন সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করছে। এর আওতায় বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর সদস্যদের সমন্বয়ে একটি নতুন রেজিমেন্ট গঠন করা হবে, যারা অত্যাধুনিক আরকিউ-২১ ব্ল্যাকজ্যাক সিস্টেম পরিচালনা করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ