ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
'দেশে মোট মামলার প্রায় ৮০ শতাংশই ভূমি সংক্রান্ত'
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে জমি সংক্রান্ত সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় মানুষের অজ্ঞতা ও অসচেতনতার কারণে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এই মন্তব্য করেন। তিনি জানান, দেশে মোট মামলার প্রায় ৮০ শতাংশই ভূমি সংক্রান্ত।
এদিন সচিবালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন আইন সম্পর্কে ধারণা প্রদান এবং রিট মামলার জবাব প্রেরণ প্রক্রিয়া বিষয়ক লার্নিং সেশনে’ তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধ হলে তা আদালতে দেওয়ানি বা ফৌজদারি মামলা হিসেবে দায়ের করা হয়। এই মামলাগুলোর মাধ্যমে জমির সঠিক মালিকানা নির্ধারণ, অবৈধ দখল থেকে মুক্তি ও আইনি অধিকার প্রতিষ্ঠা করা হয়।
সিনিয়র সচিব আরও উল্লেখ করেন, মন্ত্রণালয় এবং এর অধীন কর্মীদের জন্য ভূমি আইন সম্পর্কে সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। কারণ এটি সম্পত্তির অধিকার সুরক্ষিত করে, জালিয়াতি ও দখল প্রতিরোধে সহায়তা করে এবং সরকারি ক্ষতিপূরণ বা পুনর্বাসনের মতো সুযোগ-সুবিধা পাওয়ায় ভূমিকা রাখে। এ ছাড়া, ভূমি আইনের জ্ঞান মালিকদের অবৈধ উচ্ছেদ থেকে রক্ষা করে এবং সম্পত্তির আইনি প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে সহায়ক হয়।
এএসএম সালেহ আহমেদ বলেন, জমির মূল্যবৃদ্ধি, নগরায়ন, আবাসন, শিল্প-কারখানা স্থাপন, রাস্তা নির্মাণ এবং প্রাকৃতিক কারণে দেশের ভূমির ব্যবহার ক্রমবর্ধমানভাবে পরিবর্তিত হচ্ছে। ফলে কৃষি জমি, বনভূমি, টিলা, পাহাড় ও জলাশয় কমে যাচ্ছে, যা খাদ্য উৎপাদন ও পরিবেশের ওপর প্রভাব ফেলছে। এজন্য ভূমি সংক্রান্ত আইন প্রণয়ন করা হয়েছে যাতে জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়, ভূমি সংক্রান্ত অপরাধ ও জালিয়াতি রোধ করা যায়, বৈধ মালিকানা স্বীকৃত হয় এবং ভূমির শ্রেণিগত ব্যবহার নিয়ন্ত্রণে রাখা যায়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের