ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
দেশের বাজারে ফের সোনার দাম বেড়েছে
দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, প্রতি ভরিতে সর্বোচ্চ তিন হাজার ৪৪ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা। এর আগে আজ বুধবার পর্যন্ত এই মানের সোনা বিক্রি হয়েছে এক লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকায়।
বুধবার (৩ সেপ্টেম্বর) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পাশাপাশি স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। এ কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী:
২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৭৮,৮৩২ টাকা
২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৭০,৭০৩ টাকা
১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৪৬,৩১৩ টাকা
সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১,২১,১৬৬ টাকা
অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২,৮১১ টাকা, ২১ ক্যারেটের ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,৭২৬ টাকা নির্ধারিত আছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- আপনার মোবাইল থেকে ছবিসহ তথ্য চুরি করছে যেসব অ্যাপ
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- ফেসবুক পোস্ট ঘিরে ঢাবির হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে চলবে বৈদ্যুতিক ওয়াটার বাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস