ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
বিএনপি এখনো কোনো জোট নিশ্চিত করেনি: রুমিন
নিজস্ব প্রতিবেদকঃ আগামী জাতীয় নির্বাচনে বিএনপি কারো সঙ্গে জোট বাঁধবে কি না, তা এখনও চূড়ান্তভাবে নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণে আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তনও সম্ভব।
সম্প্রতি একটি টক শোতে হাজির হয়ে রুমিন ফারহানা বলেন, “নির্বাচনে এখনও চার মাস বাকি। জোটের বিষয়ে সিদ্ধান্ত এই সময়ের মধ্যে নেওয়া হতে পারে, কিন্তু এখন স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। অতীতের নির্বাচনের মতো, যেখানে নৌকা মার্কার কিছু প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে বা জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীর পক্ষে লাঙ্গলের প্যানেল দেখা গেছে, এমন পরিস্থিতি আমরা চাই না। আমি একজন নাগরিক, আইনজীবী ও রাজনৈতিক কর্মী হিসেবে এটি প্রতিহত করতে চাই।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের নির্বাচনে যদি কোনো দল অস্বাভাবিকভাবে প্রভাব বিস্তার করে, মানুষ যদি তাকে ভোট দেয়, সেটি তাদের পছন্দ। তবে জোটের কারণে আসন ছাড়ার খেলা এবার ফলপ্রসূ হবে না। একাধিক স্বতন্ত্র প্রার্থী থাকলে জোট প্রার্থীর জয় কঠিন হয়ে যায়।”
জামায়াত ইসলাম বিএনপির বাইরে একটি জোট গঠনের পরিকল্পনা করছে। রুমিন বলেন, “জোটে ডানপন্থী, বামপন্থী ও মধ্যপন্থী সবাই থাকবে। শুধুমাত্র বিএনপি এতে থাকবে না। কিন্তু স্পষ্ট তালিকা এখন পর্যন্ত জানা যায়নি।”
আওয়ামী লীগের কার্যক্রম ও রাজনীতিতে প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নয়, বরং এটি সরকারীভাবে স্থগিত। গত এক বছরে যদি সরকার পরিস্থিতি মসৃণভাবে পরিচালনা করতে পারতো, তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা কঠিন হতো। তবে বর্তমানে তারা ঝটিকা মিছিল ও সক্রিয় কার্যক্রমে অংশ নিচ্ছে। এটি দেখাচ্ছে যে, ক্ষমতার ব্যবস্থাপনায় ব্যর্থতা থাকলে, আওয়ামী লীগের প্রত্যাবর্তন রোধ করা কঠিন।”
রুমিন ফারহানা যুক্ত করেছেন, “যদি কোনো দল তাদের কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়, তাহলে নির্বাচনে তাদের বিজয় বাধাগ্রস্ত হবে না। সেক্ষেত্রে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলকে তাদের প্রতিশ্রুতিশীল পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- ঋণ জটিলতা ও লোকসানের পাহাড়, তবুও রহস্যজনকভাবে বাড়ছে কোম্পানির শেয়ারদর
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী