ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

নুরের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর পরিকল্পনা

২০২৫ সেপ্টেম্বর ০৪ ১৩:৩৮:২৩

নুরের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদকঃ গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হামলার পর বিদেশে নেওয়ার সম্ভাবনা রয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানো হতে পারে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বাগান গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খাঁন বলেন, নুর এখনো আশঙ্কাজনক অবস্থায় আছেন। “নাক থেকে রক্ত পড়া অব্যাহত রয়েছে। নাক বাঁকা হয়ে গেছে। মাথায় আঘাতের কারণে হাঁটতে পারছেন না এবং মুখ খুলতেও সমস্যা হচ্ছে,” তিনি জানান।

তিনি আরও বলেন, “সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে আমাদের জানানো হয়েছে। পরিবেশ উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়কে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন। তবে নুর এখনো প্লেনে ওঠার মতো অবস্থায় নেই। আমরা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য দাবি জানিয়েছি। সুস্থ হলেই আগামী এক সপ্তাহের মধ্যে তাকে বিদেশে নেওয়া হতে পারে।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের দেশের বাজারে বাড়ল সোনার দাম

ফের দেশের বাজারে বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা তৃতীয়বারের মতো স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ১৩৩ টাকা... বিস্তারিত