ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে রেড এলার্ট জারির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশন (দুদক) চিঠির মাধ্যমে পুলিশকে জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে রেড অ্যালার্ট জারি করার ব্যবস্থা নিতে হবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্লট জালিয়াতির মামলার তদন্ত কর্মকর্তারা এই চিঠি হেড কোয়ার্টারে পাঠান।
চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট আসামিরা বর্তমানে বিদেশে আছেন। ন্যায়বিচারের স্বার্থে তাদের অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে আনা এবং আইনের মুখোমুখি করা প্রয়োজন। ইতিমধ্যেই আদালত তাদের জন্য ওয়ারেন্ট ইস্যু করেছে।
এদিকে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দ সংক্রান্ত জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সকালেই এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে মামলায় জব্দ করা ৪৪টি নথির ওপর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
তবে শুধু শেখ হাসিনা পরিবারের নয়, চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য এবং দলীয় তহবিলের টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের ওপরও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ কার্যকর হয়। সংস্থাটি গত ২০ মার্চ থেকে দম্পতির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত