ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ডাকসু প্রচারণায় বহিরাগত, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রচারণা চালাতে এসে ধরা পড়েছেন এক বহিরাগত যুবক। তিনি ছাত্রদলের প্যানেলের পক্ষে লিফলেট বিতরণ করছিলেন বলে জানা গেছে। এজিএস পদের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি যুবকটিকে হাতেনাতে ধরে ফেলেন।
ঘটনাটি ঘটে বুধবার (৩ সেপ্টেম্বর)। পরবর্তীতে রনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে ঘটনাটির একটি ভিডিও প্রকাশ করেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ধরা পড়া যুবকের নাম মনিরুজ্জামান। তিনি প্রথমে নিজেকে ঢাকা কলেজের শিক্ষার্থী এবং রোকেয়া হলের আবাসিক হিসেবে পরিচয় দেন। তবে খোঁজ নিয়ে জানা যায়, মনিরুজ্জামান ঢাকা কলেজের শিক্ষার্থী নন। কলেজ প্রশাসন ও তার আত্মীয়দের কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে যে তিনি জামালপুরের ইসলামপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বর্তমানে ঢাকায় বসবাস করেন।
মনিরুজ্জামানের ভাগ্নে রফিকুল ইসলাম জানান, তিনি ঢাকায় লিফলেট বিতরণের কাজ করেন এবং আজিমপুরের রসুলবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।
ঢাকা কলেজ কর্তৃপক্ষও জানিয়েছে, মনিরুজ্জামানের নাম তাদের কোনো বিভাগে নেই। এমনকি তার দাবি অনুযায়ী অ্যাকাউন্টিং বিভাগেও তার কোনো রেকর্ড মেলেনি।
এ বিষয়ে ছাত্রদলের প্যানেলের সদস্য পদপ্রার্থী মো. হাসিবুর রহমান সাকিব তার ফেসবুকে লিখেছেন, “ভিডিওতে যাকে আমার লিফলেট বিলি করতে দেখা যাচ্ছে, আমি তাকে চিনতে পারি না। আমার লিফলেট বিভিন্ন হলে ছোট ভাইদের দিয়ে দিয়েছি, কিন্তু কেউ বলেনি যে ওই যুবককে দিয়েছে।” তিনি আরও নির্বাচন কমিশনকে এ বিষয়ে তদন্তের আহ্বান জানান এবং ডাকসুর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, সকাল থেকেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং ক্যাম্পাসজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা