ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু নির্বাচন: প্রত্যেক ভোটার পাবেন ৮ মিনিট, মোট ৪১ ভোট
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রত্যেক ভোটারকে মোট ৪১টি ভোট দেওয়ার জন্য ৮ মিনিট করে সময় বরাদ্দ করা হয়েছে। এছাড়াও, এবার ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এই তথ্য জানিয়েছেন।
চিফ রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ভোটকেন্দ্রের সংখ্যা ও ভোটগ্রহণের সময় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা সংশয় ছিল। তবে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ভোটকেন্দ্রে বুথের সংখ্যা আগের চেয়ে বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, প্রতি ভোটারের জন্য ৮ মিনিট করে সময় রাখা হয়েছে, যা ৪১টি ভোট দেওয়ার জন্য পর্যাপ্ত। প্রায় ৪০ হাজার ভোটারের ভোট দেওয়ার সম্ভাব্যতাকে মাথায় রেখেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট গ্রহণ সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এই বর্ধিত সময়ের মধ্যে যদি কোনো ভোটার ভোটকেন্দ্রের আঙিনায় উপস্থিত থাকেন, তবে তাদেরও ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে।
অধ্যাপক জসীম উদ্দিন জানান, ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের দিন আগামী ৯ সেপ্টেম্বর। পূর্বে নির্বাচন উপলক্ষে ৭ থেকে ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছিল, তবে প্রার্থীদের দাবির ভিত্তিতে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ৯ সেপ্টেম্বর ছাড়া বাকি দিনগুলোতে স্বাভাবিক একাডেমিক কার্যক্রম চালু থাকবে।
তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর ২৮টি এবং হল সংসদ নির্বাচনের ১৩টি মিলিয়ে মোট ৪১টি ভোট দেবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)