ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
রিজার্ভের নতুন পরিসংখ্যান প্রকাশ করল কেন্দ্রীয় ব্যাংক
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার।
বুধবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১,৪৩২.০৮ মিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৬,৪৫০.০৬ মিলিয়ন ডলার।
এর ঠিক একদিন আগে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রিজার্ভ ছিল কিছুটা কম। ওইদিনের হিসাব অনুযায়ী, দেশের গ্রস রিজার্ভ ছিল ৩১,৩৮৮.১২ মিলিয়ন ডলার, আর বিপিএম-৬ হিসেবে তা ছিল ২৬,৩৯৯.৯৩ মিলিয়ন ডলার।
এছাড়া আগস্ট মাস শেষে দেশের গ্রস রিজার্ভ ছিল ৩১,১৮৭.১৩ মিলিয়ন ডলার, আর আইএমএফের বিপিএম-৬ হিসাব অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল ২৬,১৯১.২৪ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, নিট রিজার্ভ নির্ধারণ করা হয় বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে প্রকৃত বা নিট রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা