ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
বাংলাদেশকে নিয়ে আফগানিস্তান সিরিজ, ভেন্যু কোথায়?
২০২৫ সালের ব্যস্ত আন্তর্জাতিক সূচির মধ্যেই আরও একটি সিরিজ যুক্ত হচ্ছে বাংলাদেশের জন্য। আগামী অক্টোবর মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান। যদিও আফগানিস্তানের হোম ভেন্যু ভারতের গ্রেটার নয়ডা তবে এবার সিরিজটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
আফগানিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি চূড়ান্ত করেছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আগে যে সিরিজটি হওয়ার কথা ছিল সেটিই অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে বলে দুই বোর্ড একমত হয়েছে।’
২০২৪ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সফরের কথা থাকলেও, খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণ দেখিয়ে সিরিজটি স্থগিত করে বিসিবি। এরপর আফগানিস্তান আবার প্রস্তাব দেয় ভারতের গ্রেটার নয়ডায় সিরিজ আয়োজনের তবে বর্ষাকালের অনুপযুক্ত আবহাওয়ার কারণে সেটিও বাতিল হয়।
ফলে স্থগিত হওয়া সেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ এবার আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। যদিও টেস্ট সিরিজের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস জানান, ‘টেস্ট ম্যাচগুলোর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। উপযুক্ত সময়ে তা আয়োজন করবে দুই বোর্ড।’
অক্টোবরের শেষ দিকে বাংলাদেশের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আরেকটি সাদা বলের সিরিজ রয়েছে। একই সময়ে আফগানিস্তান সফর করবে জিম্বাবুয়ে। তাই আফগানিস্তান-বাংলাদেশ সিরিজটি তার আগেই শেষ করতে চায় দুই বোর্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়