ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়ার ভিডিও গোপালগঞ্জের বলে পোস্ট করলেন জয়
১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো নানা সহিংস ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু হতাহতের খবর পাওয়া যায়।
এই প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় পুলিশের একটি গাড়িতে এক ব্যক্তির নিথর দেহ তোলা হচ্ছে। ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়, ঘটনাটি গোপালগঞ্জে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত এক ব্যক্তির।
তবে রিউমর স্ক্যানারের তদন্তে উঠে এসেছে ভিডিওটি গোপালগঞ্জের নয়। এটি পুরোনো এবং সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের। ২০২৪ সালের ৪ জুন প্রথমবার ভিডিওটি ফেসবুকে ছড়ায়। তখন বলা হয় এটি ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকার গরুর বাজারে এক ছিনতাইকারীকে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দেওয়ার দৃশ্য।
ভিডিওটি ‘প্রাণের ব্রাহ্মণবাড়িয়া’ নামের একটি ফেসবুক পেজ ও ‘Mohammad Sajon’ নামে একটি প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছিল। উভয় ক্ষেত্রেই ভিডিওর ক্যাপশনে একই দাবি করা হয়।
প্রসঙ্গত, ৭ জুন দেশে ঈদুল আজহা পালিত হয়। এর আগে কোরবানির পশুর হাটে অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান চালায়। ওই ভিডিও সেই সময়কার।
সুতরাং এটি নিশ্চিত ব্রাহ্মণবাড়িয়ার একটি পুরোনো ভিডিওকে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যা ভুয়া ও বিভ্রান্তিকর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ