ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মিশিগানে প্রবাসী বিয়ানীবাজারবাসীদের প্রাণবন্ত বনভোজন
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরের হলমিচ পার্কে প্রায় পৌনে তিন হাজার বাংলাদেশি প্রবাসী প্রাণবন্ত এক বনভোজনে মিলিত হয়েছেন। স্থানীয় সময় রোববার দুপুরে এ বনভোজনের আয়োজন করে সিলেটের বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক মিশিগান। এই বনভোজনের মূল উদ্দেশ্য ছিল মিশিগানে বসবাসরত বিয়ানীবাজারবাসীর মধ্যে বন্ধন আরও দৃঢ় করা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করা।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় । এরপর অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের প্রবীণ সদস্য আবদুস শাকুর খান মাখন।
আয়োজনে অংশ নেন মিশিগানে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার প্রবাসীসহ বিপুল সংখ্যক বাংলাদেশি। পুরো আয়োজনজুড়ে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, র্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রীতিভোজ।
আয়োজকেরা জানান, ছোট-বড়, নারী-পুরুষ সবার জন্যই ছিল আলাদা আলাদা ক্রীড়া প্রতিযোগিতা। র্যাফেল ড্রতে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার সোনার অলংকার, আমেরিকা-বাংলাদেশ রিটার্ন টিকিট, আইফোন, ল্যাপটপসহ আরও অনেক কিছু।
অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন আজিজ সুমন ও নুরুজ্জামান একলাস। কোরআন তেলাওয়াত করেন সহিদ আহমেদ মামুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত