ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
হঠাৎ কণ্ঠশিল্পী আশা ভোঁসলের মৃত্যুর গুঞ্জন; যা জানা গেল
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুর গুজব হঠাৎই ছড়িয়ে পড়ায় সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া নেমে আসে। চোখ ভিজে ওঠে কোটি ভক্তের। তবে বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি। এই খবরটি পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন তার ছেলে আনন্দ ভোঁসলে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে আশা ভোঁসলের মালা পরানো একটি ছবি ভাইরাল হয়। সেই ছবির সঙ্গে দাবি করা হয়, এই বর্ষীয়ান শিল্পী ১ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এর ফলে একটি যুগের অবসান ঘটেছে। তবে এই দাবি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন তার পরিবার।
কিংবদন্তি সংগীতশিল্পীর খবর দেখে শোকে স্তব্ধ তার অনুরাগীরা। মৃত্যুর গুঞ্জন চোখ এড়ায়নি আশার পরিবারের। গায়িকার ছেলে আনন্দ ভোঁসলে জানান, “মায়ের মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা। সুস্থ আছেন আশা ভোঁসলে। কিছু হয়নি তার।”
কীভাবে এই মৃত্যুসংবাদ ছড়াল, তিনিও জানেন না।
প্রসঙ্গত, ১৯৪৩ সালে সংগীতজীবন শুরু করে আট দশকেরও বেশি সময় ধরে ভারতের বিভিন্ন ভাষার চলচ্চিত্র ও অ্যালবামের জন্য গান গেয়েছেন আশা ভোঁসলে। দীর্ঘ সংগীত ক্যারিয়ারের স্বীকিস্বরূপ তিনি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৮টি মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার, নয়টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং আজীবন সম্মাননাসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি