ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইরান ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা
চলমান আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দেশটির নাগরিকদের বিশেষ করে দ্বৈত নাগরিকত্বধারীদের ইরান ভ্রমণ থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে দপ্তরটির মুখপাত্র ট্যামি ব্রুস জানান, ইরানে এখনো মার্কিন নাগরিকদের নির্বিচারে আটক রাখার প্রবণতা বিদ্যমান। বিশেষ করে যারা দ্বৈত নাগরিকত্ব ধারণ করেন তাদের জন্য গ্রেপ্তার, হয়রানি কিংবা দীর্ঘদিন আটকে রাখার ঝুঁকি বেশি।
তিনি আরও বলেন, বর্তমানে ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে অন্তত তিনজন মার্কিন নাগরিক কারাবন্দি রয়েছেন। যুক্তরাষ্ট্র এই অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরও বেড়েছে। গত ২২ জুন, ইসরায়েল-ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোরদো ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। ইরানি কর্তৃপক্ষ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে।
এর জবাবে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল উদেইদে ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেন।
এদিকে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, পারমাণবিক ইস্যুতে আলোচনার লক্ষ্যে ইরানিদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে। যদিও এখনো নির্দিষ্ট কোনো সময়সূচি নির্ধারিত হয়নি।
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি জানিয়েছেন, ইরান আলোচনার কোনো উদ্যোগ নেয়নি। তার ভাষায় আলোচনার পূর্বশর্ত হলো—পারস্পরিক সম্মান ও সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার।
তথ্য: শাফাক নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর